দাউদকান্দিতে ডাকাতি ও মাদক মামলায় ১০ জন গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (দাউদকান্দি) কুমিল্লা

দাউদকান্দিতে ডাকাতি ও মাদক মামলায় ১০ জন গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতির সময় সাতজনসহ পৃথক অভিযানে বিভিন্ন মামলার ১০ জন গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

দাউদকান্দি মডেল থানা সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে উপজেলার আমিরাবাদ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির সময় সাতজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. আকাশ (২০), মো. নিরব (২২), রিপন হোসেন (২২), রোমান (২২), মো. রিফাত (২০), ইমন (২৪) ও জাহিদ হাছান (২২)। তারা দাউদকান্দি, তিতাস ও চান্দিনা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি ছোট রামদা, একটি ছুরি এবং দুটি সুইস গিয়ার উদ্ধার করা হয়েছে। অন্য একটি অভিযানে রাসেল ভূইয়া (২৭) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া বিশেষ অভিযানে ধর্ষণ ও মানবপাচার মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ রুহুল আমিন (৪২)কে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে উপজেলার সাতপাড়া মোড়ে অভিযান চালিয়ে মাদক মামলার আসামি মো. রমজান সিকদার (৪৮)কে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ৬১টি ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...