আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মসজিদে ঢুকে তিন ভাইকে হত্যা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার, বরিশাল

মসজিদে ঢুকে তিন ভাইকে হত্যা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

মাদারীপুরে মসজিদে ঢুকে তিন ভাইকে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৮-এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ।

বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার রাতে আশুলিয়ার চিত্রাশাইল এলাকা ও শরীয়তপুরের পালং থানার আরিগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর এলাকার আছমত আলী হাওলাদারের ছেলে হোসেন সরদার ও বাবলাতলা এলাকার হাছেন সরদারের ছেলে সুমন সরদার। হোসেন সম্পর্কে নিহতদের চাচা।

সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তা নিস্তার আহমেদ বলেন, গত ৮ মার্চ রাতে হোসেনের নেতৃত্বে সাইফুল সরদারের বাড়িতে হামলা চালায় ৮০-৯০ জনের একটি দল। এ সময় নিজেদের প্রাণ বাঁচাতে সরদার বাড়ি জামে মসজিদে আশ্রয় নেন সাইফুল ও তার দুই ভাই। কিন্তু মসজিদে ঢুকেই তাদের কুপিয়ে হত্যা করেন হোসেনের লোকজন। এছাড়া চারটি বাড়িতে আগুন দিয়ে লুটপাট চালানো হয়।

এ ঘটনায় ৯ মার্চ মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা করা হয়। তবে ঘটনার পরপরই অভিযুক্তরা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যান। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-৪-এর সহায়তায় আশুলিয়ার চিত্রাশাইল এলাকায় অভিযান চালিয়ে হোসেনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আরিগাঁও এলাকা থেকে গ্রেপ্তার হন সুমন।

র‌্যাব জানায়, গ্রেপ্তার দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সম্প্রতি বালুর ব্যাবসা নিয়ে তাদের বিরোধ দেখা দেয়। এরই জেরে ওই তিন ভাইকে হত্যা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন