সাভারে পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ কারখানার একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে সাভার ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। আজ সকাল ৯টায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস জানায়, সকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট সেখানে গিয়ে যায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়ায় আরও তিনটি ইউনিট যোগ দেয়। ৬টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম বলেন, শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

