পেকুয়ায় বাস চাপায় আহত ৫

উপজেলা প্রতিনিধি (পেকুয়া) কক্সবাজার

পেকুয়ায় বাস চাপায় আহত ৫

কক্সবাজারের পেকুয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার সকাল ৯টার দিকে টৈইটং বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহতরাআহতরা হলেন, সিকদার পাড়া এলাকার আমিনের ছেলে শাহাদাত (২৫), হরিনাফঁড়ি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে শহিদ (২৬), রিমন উল হোছাইন (১২), হোসেন আলী (৭০) এবং তাঁর স্ত্রী পাখি (৬০)। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল নয়টার দিকে পেকুয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাস টৈইটং বাজার এলাকায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ পাঁচ আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র প্রেরনের প্রক্রিয়া চলছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বাস ও সিএনজি অটোরিকশাটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন