ভূরুঙ্গামারী প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আনোয়ারুল সম্পাদক সুজন

উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

ভূরুঙ্গামারী প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আনোয়ারুল সম্পাদক সুজন
ছবি: আমার দেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের কার্যকরী কমিটির দ্বি-বার্ষিক কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আনোয়ারুল হক (ইত্তেফাক ও করতোয়া)। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শামসুজ্জোহা সুজন (এনটিভি অনলাইন ও নয়া দিগন্ত)। শুক্রবার রাতে ভূরুঙ্গামারী পাবলিক লাইব্রেরি কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

এই কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি মাইদুল ইসলাম মুকুল (মাই টিভি ও যায়যায়দিন) এবং জাহাঙ্গীর আলম (মুক্ত খবর)। যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম লিটন (আলোকিত বাংলাদেশ) ও মো. মনিরুজ্জামান (ভোরের দর্পণ)। কোষাধ্যক্ষ আসাদুজ্জামান খোকন (সংবাদ)। সাংগঠনিক সম্পাদক আরমান আলী (যুগান্তর)।

বিজ্ঞাপন

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এমদাদুল হক মন্টু (খোলা কাগজ)। নির্বাচন কমিশনের অপর দুই সদস্য ছিলেন আমিনুর রহমান বাবু (আমার দেশ) ও মোখলেছুর রহমান (কালবেলা)।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...