আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টঙ্গীতে পলিথিনের গুদামে আগুন, দমকলের তিন ইউনিট ঘটনাস্থলে

স্টাফ রিপোর্টার, টঙ্গী

টঙ্গীতে পলিথিনের গুদামে আগুন, দমকলের তিন ইউনিট ঘটনাস্থলে

গাজীপুরের টঙ্গীতে বর্জিত পলিথিনের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে রক্ষিত প্রচুর পলিথিন পুড়ে যায়। আগুনের তাপে পাশের বাইতুল শুক্কুর জামে মসজিদের জানালার কাচগুলো ভেঙে যায়। সোমবার সকাল সাড়ে ১০টায় শিলমুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনীর ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার পর থেকে টঙ্গী-কালীগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

এলাকাবাসী জানান, সকাল সাড়ে ১০টার দিকে সাগরের বর্জিত পলিথিনের গুদামে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনে গুদামে রক্ষিত পলিথিন ও আসবাবপত্রে ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে টঙ্গী দমকল বাহিনীর সিনিয়র কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন