নারায়ণগঞ্জে আ.লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে আ.লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার মধ্যরাতে সদর উপজেলার সৈয়দপুর গোলচত্বর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। গতকাল মঙ্গলবার জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন পুরাতন সৈয়দপুর এলাকার আলী আকবরের ছেলে মো. শাহিন, একই এলাকার মৃত সামাদ মিয়ার ছেলে বিল্লাল হোসেন, পুরান সৈয়দপুর এলাকার মৃত নূর হোসেনের ছেলে আমির হোসেন এবং বন্দরের মদনগঞ্জ লক্ষারচর এলাকার মনির হোসেনের ছেলে মো. সম্রাট।

বিজ্ঞাপন

জানা গেছে, তারা নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল করে এলাকায় জনমনে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ সৃষ্টি করছিলেন। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় দায়ের করা মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান বলেন, গ্রেপ্তার চার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...