জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে কোরআন খতম ও খাবার বিতরণ

জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে কোরআন খতম ও খাবার বিতরণ

মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ভোলার চরফ্যাশনে দুই দিনব্যাপী পবিত্র কোরআন খতম, খাবার, পাঞ্জাবি ও কোরআন বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়ার অর্থায়নে গতকাল ৩০ মে থেকে আজ ৩১ তারিখ পর্যন্ত এ কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচিতে শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি।

বিজ্ঞাপন

ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, ছিলেন জাতীয় পুনর্জাগরণের প্রতীক। তার আদর্শ আজও কোটি মানুষের প্রেরণার উৎস।

আয়োজনের শেষ দিনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে সকলের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন