মেঘনা নদী থেকে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার

মেঘনা নদী থেকে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার

ভোলার দৌলতখানে মেঘনা নদী থেকে তিন দিন পর নিখোঁজ বিজিবি সদস্য আমজাদ হোসেনের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে উপজেলার মেঘনা নদী থেকে তার উদ্ধার করা হয়। নিহত বিজিবি সদস্য আমজাদ হোসেনের বাড়ি ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে। তিনি ওই এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় জেলেরা নদীতে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে দৌলতখান থানা ও হাকিমুদ্দিন নৌ পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ বিজিবি সদস্যের লাশ মেঘনা নদী থেকে পুলিশ উদ্ধার করেছে।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যার পর বিজিবি সদস্য আমজাদ হোসেন পাঁচ বন্ধু মিলে শিবপুরের 'গরিবের দুবাই' নামে খ্যাত মেঘনা নদীর তীরে বসে গল্প করছিলেন। এ সময় নদীর তীর সংরক্ষণের জিওব্যাগ ধসে গেলে তিনি নদীতে ডুবে যান। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও পুলিশের সদস্যরা মেঘনা নদীতে উদ্ধার অভিযান করেন ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন