জমি বিরোধের জেরে যুবককে হত্যা, গ্রেপ্তার ১

উপজেলা প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা)

জমি বিরোধের জেরে যুবককে হত্যা, গ্রেপ্তার ১

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার দেউলা ইউনিয়নের ছোটপাতা এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মাইনুদ্দিনের (৩৫) পরিবারের সঙ্গে ফয়জুল্লাহ গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পুকুরে ফেলে দেয়। স্থানীয়রা তাকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পুলিশ বজলুর রহমানকে (৫৫) গ্রেপ্তার করে।

বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা জানান, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন