পটুয়াখালীর দুমকিতে বিভিন্ন অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরীর অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ গেটে দুমকি ছাত্র-জনতার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন দুমকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমিনুল ইসলাম, শারমিন আক্তার স্বর্ণ ও আবু রাফি। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার এলাকায় শেষ হয়।
মানববন্ধনে বক্তারা ইউএনওর বিরুদ্ধে মাদকের বিস্তার রোধে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া, নিয়মিত অফিস না করা, ফোন না ধরা, বিভিন্ন প্রকল্প থেকে কমিশন বাণিজ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের নিয়ে ব্যঙ্গ করা, ফ্যামিলি কার্ডের তালিকাকরণে সুপারভাইজার ও তথ্য সরবরাহকারী নিয়োগে আওয়ামী লীগের লোক রাখার অভিযোগ তুলে ধরেন।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইউএনওকে অপসারণ করা না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন বক্তারা।
তবে এ বিষয়ে জানতে ইউএনওর সঙ্গে সরাসরি যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-d43433.jpg)