মেঘনায় নৌকা ডুবে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

বরিশাল অফিস

মেঘনায় নৌকা ডুবে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

বরিশালের মেহেন্দিগঞ্জে মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। আরো এক জেলে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সকালে হিজলা উপজেলার বাহেরচর এলাকায় তার লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মৃত মালতিয়া (২০) মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আলম মালতিয়ার ছেলে।

স্থানীয় জেলে মোসলেম মাঝি জানান, ২ মে বিকেলে মেহেন্দিগঞ্জ উপজেলার দাদপুর পুরাতন ফেরিঘাট এলাকায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে মাছ ধরার একটি নৌকা ডুবে যায়। এ সময় সিপন মালতিয়া (২০) ও জুয়েল সরদার (২১) নিখোঁজ হন।

এ বিষয়ে নৌ পুলিশ পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...