পিরোজপুরে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুরে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

পিরোজপুরে ধর্ষণ মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত সুমন হাওলাদার ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের হামেদ হাওলাদারের ছেলে।

মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস. এম. মনিরুজ্জামান আসামির উপস্থিতিতে ওই রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ভিকটিম স্কুলে আসা-যাওয়ার পথে আসামি প্রায়ই তাকে উত্যক্ত করতো। ২০১৮ সালের ৩ মার্চ বিকেল সাড়ে তিনটার দিকে স্কুল ছুটি হলে আসামি সুমন তাকে জোরপূর্বক ওই গ্রামের জনৈক ফিরোজ পাহলোয়ানের খালি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। সে বাড়ি ফিরে তার মামাকে ঘটনাটি বলে। বিষয়টি স্থানীয়রা মিমাংসা করার আশ্বাস দিলেও ভিকটিমের মামা তাতে রাজি না হয়ে ১৬ মার্চ ধর্ষণ মামলা দায়ের করে। পুলিশ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। সাক্ষ্য প্রমাণে আসামি দোষি হলে আদালত ওই রায় দেন।

মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন নারী-শিশু পিপি অ্যাডভোকেট নূরুল ইসলাম সরদার শাহজাহান এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন