বরিশালে ডিবি পুলিশের অভিযানে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

বরিশাল অফিস

বরিশালে ডিবি পুলিশের অভিযানে ৬৬ কেজি গাঁজা উদ্ধার
ছবি: আমার দেশ

বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ১০ নম্বর ওয়ার্ডের বন্দর রোডসংলগ্ন রাজ্জাক স্মৃতি কলোনির কেডিসি বালুর মাঠ এলাকার মাদক ব্যবসায়ী সাইদুলের ঘর থেকে এই মাদক উদ্ধার করা হয়।

দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক সগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে কেডিসি বস্তি এলাকার মাদক বিক্রেতা সাইদুল ইসলামকে আটকের জন্য অভিযান চালানো হয়। তবে অভিযানের আগেই সাইদুল ইসলাম পালিয়ে যান। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, কেডিসি বস্তির মাদক ব্যবসায়ী সাইদুল ইসলাম ও মৃত আলমগীর সরদারের মেয়ে নিলুফা ইয়াসমিন নিলু যৌথভাবে এসব মাদক আমদানি করেছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি মাদক চক্রের সঙ্গে জড়িত থাকা সাইদুল ও নিলুফাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন