ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবসহ দুই শিক্ষক বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবসহ দুই শিক্ষক বহিষ্কার

বরিশালের উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্র সচিবসহ দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা এ ঘটনায় কেন্দ্র সচিব ফারুক হোসেন এবং সহকারী শিক্ষক খগেন মন্ডলকে বহিস্কার করেন ।

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, অনিয়মিত শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ২০২৫ সালের প্রশ্নপত্রের পরিবর্তে ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়। এতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ফলাফল নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় দুই শিক্ষককে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে ইউএনও মো. আলী সুজা বলেন, ‘অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়ায় ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন