হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)

হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সুমাইয়া আক্তার (১৯) নামে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের কুড়ুলি গ্রামের মুন্সী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ওই নারী গ্রামের শরীফ হোসেনের স্ত্রী।

বিজ্ঞাপন

জানা গেছে, দুপুরে স্বামী শরীফ হোসেনের অটোরিকশা চার্জ দিতে দিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সায়েম বলেন, লাশ উদ্ধার করে পুলিশি হেফাজতে নিয়ে আসা হয়েছে।

শরিফ হোসেন জানান, তার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, পরিবার অভিযোগ না থাকায় লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...