আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রামগঞ্জে চরমোনাই পীর

যারা গোপনে আমেরিকা-ভারতের সাথে বৈঠক করে তাদের মাধ্যমে দেশে শান্তি আসবে না

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ ও জেলা প্রতিনিধি (লক্ষ্মীপুর)

যারা গোপনে আমেরিকা-ভারতের সাথে বৈঠক করে তাদের মাধ্যমে দেশে শান্তি আসবে না

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ইসলামের নাম দিয়ে যারা নাকি অ-ইসলামিক কার্যক্রম করে, ইসলামের নাম দিয়ে যারা নাকি গোপনে আমেরিকার সাথে গোপন বৈঠক করে, ভারতের সাথে গোপন বৈঠক করে, এদের মাধ্যমে আমাদের দেশের মানুষ কখনো শান্তি পেতে পারে না। শান্তি আসতে পারে না।

রোববার (১ফেব্রুয়ারি) বিকালে লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্বাচনী জনসভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রামগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের আয়োজনে রামগঞ্জ পৌর শিশু পার্কে লক্ষ্মীপুর-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারীর সমর্থনে এ জনসভা হয়। এরআগে তিনি দুপুরে কমলনগরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, আমরা যদি আজকে ইসলামের পক্ষে, হাতপাখার পক্ষে, যদি ন্যায়ের পক্ষে, যদি ভোট দিয়ে বাংলাদেশের সমস্ত হাতপাখার প্রার্থীদের বিজয়ী করতে পারি, তাহলে আমাদের যে আশা, যে চাওয়া, আমাদের যে পাওয়া, আল্লার রহমতে অল্পদিনের ব্যবধানে এদেশটাকে স্বর্ণের বাংলাদেশ দেখতে পারবো ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, যখন আমরা আওয়াজ তুলেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স, আলহামদুলিল্লাহ, সারাদেশে সাড়া পেয়েছি। মানুষ পরিবর্তন একটা চিন্তা নিয়ে যখন আওয়াজ তুলেছিলো, তখন একশ্রেণীর ক্ষমতা লোভীরা, স্বর্থান্বেসী মহল, এই ইসলামের বাক্সের পরিবর্তে তারা আবার ঘোষণা করলো ইসলামের নীতি আদর্শে দেশ চালাবে না, দেশ চালাবে প্রচলিত আইন এবং নীতি আদর্শের মাধ্যমে। তখন আমরা হতভম্ব হয়ে গেলাম। তখনই আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের যে ঘোষণা ছিলো, ইসলামের পক্ষে একটা বাক্স, তখনই ইসলামের পক্ষের এ বাক্সকে রক্ষার জন্য, ইসলামের ইজ্জতকে রক্ষার জন্যে ইসলামি আন্দোলন বাংলাদেশ তখন আমরা বাধ্য হয়ে একা হাতখাখা প্রতীক নিয়ে আমরা আওয়াজ তুলেছি এবং আজকে ২৫৮টি আসনে আমরা নির্বাচন করছি।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী খালেদ সাইফুল্লাহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনপ্রিয় ইসলামিক স্কলার মুফতি রেজাউল করীম আবরার, বিশিষ্ট দাঈ ও ইসলামিক স্কলার মুফতি হাবিবুর রহমান মিসবাহ, জনসভা বাস্তবায়ক কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুফতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সভাপতি লক্ষ্মীপুর-৩ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব অনারারী ক্যাপ্টেন (অব.) মো. ইব্রাহীম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ ইমরান হোসাইন নূর, দীনি সংগঠন লক্ষ্মীপুর জেলা ছদর আলহাজ্ব রেজাউল করীম সেলিম আঠিয়াসহ নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন