আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইটভাটা চালু করায় ১ লাখ টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, গুইমারা (খাগড়াছড়ি)

ইটভাটা চালু করায় ১ লাখ টাকা জরিমানা
ছবি: আমার দেশ।

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বাইল্যাছড়িতে আইন অমান্য করে ইটভাটা চালু করে ইট প্রস্তুত করায় ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে গুইমারা উপজেলাধীন গুইমারা ইউনিয়নের বাইল্যাছড়ি এলাকায় অবস্থিত এমবিএম ব্রিক ফিল্ডকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসকাতুল তামান্না।

গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসকাতুল তামান্না বলেন, সরকারি আইন অমান্য করে ভাটা স্থাপন ও ইট তৈরি করায় জরিমানা করা হয়েছে এবং এ ধারা অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন