শিক্ষার্থীদের ভোগান্তি চরমে

কাপ্তাইয়ে পলিটেকনিকের সামনের সড়কটির বেহাল দশা

উপজেলা প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি)

কাপ্তাইয়ে পলিটেকনিকের সামনের সড়কটির বেহাল দশা
ছবি: আমার দেশ

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট প্রধান ফটকের সামনে সড়কটির বেহাল দশা । তিন পার্বত্য জেলা তথা রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের সড়কটির বেহাল অবস্থায় পরিণত হয়েছে। কয়েক বছর যাবৎ এ সড়কের কোনো উন্নয়ন কাজ হয়নি।

ফলে এ সড়ক দিয়ে প্রতিদিন অত্র ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস করতে গিয়ে সমস্যায় পড়েছে। সড়ক দিয়ে চলাচল করার সময় ময়লা ও কাদামাটি শিক্ষার্থীর শরীরে পরে শেষ মেষ ক্লাস করতে পারছে না বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

কম্পিউটার বিভাগের শিক্ষার্থী কামরুল হাসান সৌরভ জানান, ইনস্টিটিউটের প্রধান সড়কের বেহাল অবস্থায় আমরা বিভিন্ন সমস্যা পড়ছি। চলাচলের সময় ময়লা, কাদামাটি ছিটকে আমাদের শরীরে পড়ছে। যার ফলে ময়লা ও কাদামাটি নিয়ে ক্লাস করা একেবারে অসম্ভব হয়ে পড়েছে। সড়কটি নিয়ে দিন দিন অসন্তোষ বাড়ছে।

এ সড়ক দিয়ে বাংলাদেশ নৌবাহিনী শহীদ মোয়াজ্জম ঘাঁটি, কাপ্তাই বন বিভাগ, বাংলাদেশ বন শিল্প কারখানা, পুলিশ সার্কেল অফিসসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের যাতায়াত করে এবং প্রতিদিন হাজার হাজার লোকসহ রাঙামাটি পর্যটক এ সড়কটি দিয়ে চলাচল করছে।

সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট প্রধান ফটকের সামনে ছোট, ছোট গর্ত হওয়ার ফলে জনসাধারণের বড় সমস্যা সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে। রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগ সেকশন-১ এর দায়িত্ব থাকা এ সড়কের কোনো নজরদারি নেই বললেই চলে।

এ বিষয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস জানান, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের সড়কটির বেহাল অবস্থা। শিক্ষার্থী চলাচল করতে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে। সড়ক দিয়ে চলতে বা ক্লাস করতে এসে শিক্ষার্থী ময়লার কবলে পড়ছে।

সড়কটি দ্রুত সংস্কার করার জন্য প্রশাসনিকভাবে অবগত করার পরও কোনো সুরাহ হয়নি। রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগ সেকশন-১ এর কাছে একাধিক বার ফোন করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। এলাকাবাসীর দ্রুত ওই সড়কটি সংস্কার করার দাবি জানান।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন