লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি নামের প্রাইভেট স্কুলের হোস্টেল থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাত ১০টায় বিক্ষুব্ধ এলাকাবাসী স্কুলের প্রধান ফটক ও অভ্যর্থনাকক্ষে ব্যাপক ভাঙচুর করে।
পরে ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে সঠিক বিচারের আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মৃত মেহেদী হাসান (১৪) ওই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। সে উপজেলার ইছাপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামের জিয়াউদ্দিন জিয়ার ছেলে। কিন্তু পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হুসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত হত্যা না আত্মহত্যা বলা যাবে না। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

