আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে পড়ে পুড়ে ছাই

উপজেলা প্রতিনিধি, কচুয়া (চাঁদপুর)

ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে পড়ে পুড়ে ছাই

চাঁদপুরের কচুয়ায় ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে আগুনে পুড়ে গেছে ।

বুধবার (১৮ মার্চ) ভোররাতে কচুয়া-সাচার-গৌরীপুর সড়কের সাজিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সৌভাগ্যক্রমে বাসটিতে কোন যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। চালক ও দু'জন হেলপার লাফিয়ে নেমে যাওয়ায় প্রাণে রক্ষা পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেহেরির সময় হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে বের হয়ে আগুনের লেলিহান শিখা দেখতে পান তারা। স্থানীয়রা লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।

স্থানীয় বাসিন্দা সজীব হোসেন বলেন, বাসটি যাত্রী-বিহীন অবস্থায় ভোরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। এসময় বাসটি ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে গেছে।

কচুয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ছিদ্দিকুর রহমান জানান, বাসটি প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদে পড়ে যাওয়ার পর তেলের ট্যাংক বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটে।

তিনি আরো বলেন, চালকের বেপরোয়া গতি কিংবা ঘুমের কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন