মাইক্রোবাস-পিকআপ পাল্লাপাল্লিতে মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, কচুয়া (চাঁদপুর)

মাইক্রোবাস-পিকআপ পাল্লাপাল্লিতে মোটরসাইকেল আরোহী নিহত
সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

চাঁদপুরের কচুয়ায় মাইক্রোবাস-পিকআপের পাল্লাপাল্লিতে ইব্র্রাাহিম হোসেন সাগর নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে কচুয়া-হাজীগঞ্জ-গৌরিপুর আঞ্চলিক সড়কের ডুমুরিয়া ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী শাহাদাত হোসেন (২৯) গুরুতর আহত হয়েছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হাজীগঞ্জ থেকে ছেড়ে আসা মাইক্রোবাস ও পিকআপ বেপরোয়া গতিতে পাল্লাপাল্লি করে কচুয়ার দিকে আসছিল। এ সময় কচুয়ার ডুমুরিয়া ব্রিজ সংলগ্ন স্থানে গাড়ি দুটি একে অপরকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাগরের মুত্যু হয়।

বিজ্ঞাপন

নিহতে সাগরের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার কোতোয়ালি থানার শাসনগাছা (আড়াইউরা) গ্রামে। পিতার নাম সফিকুল ইসলাম। সাগর কচুয়া পৌরসভার কড়ইয়া গাজীবাড়ি নানা আব্দুল খলিলের বাড়িতে থেকে ঢাকা-কচুয়া সড়কে বাস সুপারভাইজার হিসেবে কাজ করতেন। আহত শাহাদাত হোসেন কচুয়া উপজেলার করইশ গ্রামের মিজানুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাস ও পিকআপ জব্দ করেছে। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়ার কাজ চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...