ঘাটে রোগীদের যাতায়াতের সুবিধার্থে

মহেশখালীতে এনসিপির ৩টি হুইল চেয়ার বিতরণ

মহেশখালীতে এনসিপির ৩টি হুইল চেয়ার বিতরণ
ছবি: আমার দেশ

কক্সবাজারের মহেশখালী ঘাটে রোগীদের বোটে ওঠানামার সুবিধার্থে ৩টি হুইল চেয়ার বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিজ্ঞাপন

সোমবার বিকেল ৪টায় মহেশখালী ঘাটে এ হুইল চেয়ারগুলো বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দিনসহ মহেশখালী উপজেলা এনসিপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

রোগীদের যাতায়াত সহজ করা এবং বিশেষ করে অসুস্থ ও চলাচলে অক্ষম ব্যক্তিদের বোটে ওঠানামার ভোগান্তি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে ।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন