আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চকরিয়ায় নির্বাচনি সমাবেশে সালাহউদ্দিন আহমদ

দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হবে ১২ ফেব্রুয়ারি

উপজেলা প্রতিনিধি, (চকরিয়া) কক্সবাজার

দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হবে ১২ ফেব্রুয়ারি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে দেশের বাঁক বদলে যাবে। শুরু হবে নতুন বাংলাদেশের যাত্রা।”

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নিজ সংসদীয় আসন কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের ১৮ কোটি মানুষের ছত্রিশ কোটি হাতকে কর্মের হাতে পরিণত করতে চায় বিএনপি। যার ফলে দেশে আর কোনো বেকার থাকবে না। নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষি কার্ড এবং চিকিৎসা সেবা নিশ্চিতে হেলথ কার্ড প্রদান করবে বিএনপি।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মাতামুহুরি উপজেলা বাস্তবায়ন ও লবণের ন্যায্য মূল্য নির্ধারণ করা হবে। তাই দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির স্বার্থে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির হাতকে আরও শক্তিশালী করতে হবে।

নির্বাচনি জনসভায় আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী অ্যাডভোকেট হাসিনা আহমদ, তাদের পুত্র সাঈদ ইব্রাহিম আহমদ, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...