টেকনাফ স্থলবন্দর খুলছে, মিয়ানমার থেকে পণ্য আসা শুরু

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

টেকনাফ স্থলবন্দর খুলছে, মিয়ানমার থেকে পণ্য আসা শুরু

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বাণিজ্য দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর চালু হয়েছে। মিয়ানমার থেকে পণ্য আসা শুরু করেছে।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে মায়ানমারের মংডু এলাকার আরাকান আর্মি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে গাছ ভর্তি একটি বোট টেকনাফ স্থল বন্দরের জেটিতে ভিড়েছে ।

স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের টেকনাফ এর মহাব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পণ্য বোঝাই বোটটি মিয়ানমারের মংডুর হায়েনখালী খাল এলাকা থেকে যাত্রা শুরু করে টেকনাফ স্থল বন্দরে পৌঁছেছে।

টেকনাফ স্থলবন্দর ব্যবসায়ী মেসার্স এফআরবি ইন্টারন্যশনাল লিমিটেড এর স্বত্বাধিকারী ওমর ফারুক সিআইপি বলেন, একটি পণ্য বোঝাই কার্গোবোট টেকনাফ স্থল বন্দরে নোঙর করেছে। আদা,শুটকি,সুপারীসহ পণ্যবাহী আরো ৫-৬ টি বোট আসার পথে রয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিল মাসে বন্দরে চাঁদা দাবিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে মিয়ানমারের জান্তা সরকার সীমান্ত বাণিজ্য কার্যক্রম বন্ধ করে দেয়। ফলে অনেক ব্যবসায়ী আর্থিক ক্ষতির মুখে পড়েন ।

কক্সবাজার-৪ উখিয়া টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, টেকনাফ স্থলবন্দর চালু হয়েছে। সামনে শাহপরীরদ্বীপের গবাদিপশুর করিডর ও চালু হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...