টাকাসহ ব্যক্তিগত সহকারী আটকের বিষয়ে যা বললেন এ্যানি

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

টাকাসহ ব্যক্তিগত সহকারী আটকের বিষয়ে যা বললেন এ্যানি
বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: ভিডিও থেকে নেওয়া

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্বাচনি গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় তার ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামলকে আটক করা হয়। বুধবার রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনি অনুসন্ধান ও তদন্ত কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন।

এবার এ বিষয়ে নিজের অবস্থান ব্যক্ত করেছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তার বক্তব্যের একটি ভিডিও বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে।

বিজ্ঞাপন

ওই ভিডিওতে এ্যানি বলেন, আমি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুরে নির্বাচনি কাজে ব্যস্ত রয়েছি। এর মধ্যে আমি শুনতে পেলাম, আমার নির্বাচনি কাজে ব্যস্ত যে গাড়ি, সেই গাড়ি চেক করেছে। প্রকৃতপক্ষে যে নিউজ সেটি হলো—আমার নির্বাচনি এজেন্ট সেই গাড়ি নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন। সেখানে আমার যে ব্যাগ, তার মধ্যে ১৫ লাখ টাকা কেন্দ্রভিত্তিক দেওয়ার জন্য যে আমার নিয়োজিত ব্যক্তি দায়িত্বে ছিলেন, কর্তৃপক্ষ সেটা চেক করেছেন এবং কোর্ট থেকে ইতিমধ্যে সেটা রিলিজও করেছেন। এটা সত্যিই যে, এটা কেন্দ্র ফি বাবদ ব্যবহার হচ্ছে।

তিনি আরো বলেন, সুতরাং কোনো ধরনের বিভ্রান্ত হওয়ার কিছু নেই। যারা এটা নিয়ে নিউজ করছেন, আমি মনে করি সম্পূর্ণভাবে উদ্দেশ্যমূলক, আমার ইমেজকে ক্ষুণ্ন করার জন্য এই ধরনের নিউজ ছাপাচ্ছেন বা নিউজ করছেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...