চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি

চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় চিকিৎসক ডা. জুবায়েরের ওপর হামলার ঘটনার তীব্র প্রতিবাদ এবং চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ) কুমিল্লা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

গতকাল শনিবার কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত দুই শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন। এ সময় তারা চিকিৎসকদের ওপর হামলা, হয়রানি এবং পেশাগত নিরাপত্তাহীনতার বিভিন্ন ঘটনার প্রতিবাদ জানিয়ে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বিজ্ঞাপন

বিপিএমপিএ কুমিল্লা শাখার সভাপতি ডা. নজরুল ইসলাম শাহিন এবং সাধারণ সম্পাদক ডা. রাসেল আহমেদ চৌধুরীর নেতৃত্বে কর্মসূচিতে বক্তব্য দেন ময়নামতি মেডিকেল কলেজের চেয়ারম্যান রইস আব্দুর রব, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার ড্যাবের সাবেক সভাপতি ডা. মিনহাজ তারেক, সাবেক সাধারণ সম্পাদক ডা. শফিকুর রহমান, বিপিএমপিএর ট্রেজারার ডা. তুষার, সদস্য ডা. প্রিয়মসহ জেলার বিভিন্ন পর্যায়ের চিকিৎসক নেতারা। সমাবেশ থেকে ডা. জুবায়েরের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন