চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁদপুরের কচুয়া উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে সাদিয়া (১০) ও সামিরা (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের উজানী গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সাদিয়া ওই গ্রামের রহিম হোসেনের মেয়ে। অপর শিশু সামিরা চট্টগ্রাম থেকে পূজার ছুটিতে দাদার বাড়িতে বেড়াতে এসেছিল। সে বিল্লাল হোসেনের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে শিশু দুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে স্বজনেরা উদ্ধার করেন। পরে দ্রুত তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন