শ্রমিক হত্যা ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে

 চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল

 চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল
ছবি: আমার দেশ

শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, শ্রমিক শক্তির নেতাদের ওপর হামলা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বিরুদ্ধে কথিত মিডিয়াট্রায়ালের প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার সন্ধ্যার পর নগরের আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে মশাল মিছিলটি বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন অংশগ্রহণকারীরা।

এ সময় তাঁরা শ্রমিক হত্যা, নির্যাতন, শ্রমিক নেতাদের ওপর হামলা এবং তেল-গ্যাসের মূল্যবৃদ্ধিরপ্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।সমাবেশে বক্তারাবলেন, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েযাচ্ছে। অবিলম্বে এসব পণ্যের দাম কমাতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে সরকার পতনের আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুশিয়ারী দেন।

বক্তারা আরওবলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বিরুদ্ধে কথিত মিডিয়া ট্রায়াল বন্ধ করতেহবে। একই সঙ্গে শ্রমিক হত্যার বিচার এবং শ্রমিকশক্তির নেতাদের ওপর হামলার ঘটনায় জড়িতদেরশাস্তি নিশ্চিত করতে হবে। শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ারওদাবি জানান তাঁরা।মশাল মিছিলেনেতৃত্ব দেন এনসিপি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মো. মাসুদ, যুবশক্তির নেতা বখতেয়ারহোসেন,এ সময় এনসিপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন