চাঁদপুর-১ (কচুয়া) আসনে ১১০টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিশাল ব্যবধানে বেসরকারি ভাবে বিজয় হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারি রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ মাহমুদুল হাসান (রাসেল) বেসরকারি ভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয় ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী এই আসনে ড. আনম এহছানুল হক মিলন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লক্ষ ৩৩ হাজার ১ শত ৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট।
এক প্রতিক্রিয়ায় ধানের শীষের প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, আমার এই বিজয় কচুয়াবাসীর বিজয়। এই বিজয় কচুয়াবাসীকে উৎসর্গ করলাম। কচুয়ার জনগণ আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন তার জন্য আমি কৃতজ্ঞ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

