৫০ হাজার লিটার ভোজ্যতেল মজুত, ২ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, ফেনী

৫০ হাজার লিটার ভোজ্যতেল মজুত, ২ লাখ টাকা জরিমানা

ফেনীতে 'কবির এন্ড সন্স’ নামের একটি প্রতিষ্ঠান অবৈধভাবে ৫০ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

বুধবার র‍্যাব-৭ এর উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সাঁড়াশি অভিযানে এ জরিমানা করা হয়।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, জরিমানার টাকা বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

এদিকে দুপুরে পৃথক অভিযানে মেসার্স হাজী নূর আহ‌মেদ এন্ড সন্স‌কে ৫০ হাজার টাকা জ‌রিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার অধিদপ্তর ফেনী জেলা কার্যালয় বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শহ‌রের তা‌কিয়া রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অ‌ভিযা‌নে জেলা নিরাপদ খাদ্য অ‌ফিসার শামসুল আ‌রে‌ফিন, জেলা নিরাপদ খাদ্য প‌রিদর্শক আব্দুর রহমান, কৃ‌ষি বিপণন অ‌ধিদপ্ত‌রের মাঠ ও বাজার প‌রিদর্শক হারুনুর র‌শিদ, জাতীয় গো‌য়েন্দা সংস্থার প্রতি‌নি‌ধি ও র‍্যাব সদস্যরা উপ‌স্থিত ছি‌লেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...