দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ১

দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ১

চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে হামিম (১৮) নামে এক যুবক হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কেরানিহাট সিটি সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞাপন

হামিম সাতকানিয়া উপজেলার আফজলনগর ফজর বর বাড়ি এলাকার মোহাম্মদ ফরিদের ছেলে। তিনি

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কেরানিহাট সিটি সেন্টার এলাকায় কয়েকজন দুর্বৃত্ত হামিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কেরানিহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

পরে রাত সাড়ে ১০টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মামা মো. মহিউদ্দিন বলেন, হামিমের সঙ্গে কারও বিরোধ ছিল কি না কিংবা কী কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ছুরিকাঘাতে যুবক নিহতের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন