কক্সবাজারের চকরিয়ায় দিনদুপুরে ডাকাতি সংঘটিত হয়েছে। ৬-৭ জনের একদল ডাকাত বাড়িতে ঢুকে বাড়ির লোকজনকে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। পরে নগদ টাকা ও স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
শুক্রবার জুমার নামাজের সময় উপজেলার রাজারবিল দক্ষিণ নয়াপাড়া গ্রামের মোহাম্মদ আরাফাতের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চকরিয়া থানার ওসির নেতৃত্বে পৃথক দুটি টিম এদিন বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে।
বাড়ির মালিখ মোহাম্মদ আরাফাত জানান, জুমার নামাজের সময় তারা ঘরে ঢুকে তার ছোটবোনকে প্রথমে রশি দিয়ে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। পরে ডাকাত দলের সদস্যরা আলমিরা ভেঙে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়। পরে দ্বিতীয় দফায় তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি আরও বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

