পরশুরামে জাতীয় প্রেসক্লাবের সা. সম্পাদক আইয়ুব ভূঁইয়া 

‎সাংবাদিকতাকে দলীয়করণ না করে ‎প্রকৃত চিত্র তুলে ধরুন

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

‎সাংবাদিকতাকে দলীয়করণ না করে ‎প্রকৃত চিত্র তুলে ধরুন
ছবি: আমার দেশ

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেছেন, কোনো রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে সাংবাদিকতাকে দলীয়করণ করবেন না। জনদুর্ভোগ ও সমাজের প্রকৃত চিত্র তুলে ধরুন। জাতির উন্নয়নে গণমাধ্যমকর্মীরা কাজ করলে দেশ এগিয়ে যাবে। তাহলে সাংবাদিক সমাজ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে।

‎শুক্রবার বিকেলে ফেনীর পরশুরাম প্রেস ক্লাব আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

‎আইয়ুব ভূঁইয়া বলেন, ‘স্বাধীনতার ৫৫ বছর পরও আমরা মাথা তুলে দাঁড়াতে পারিনি। আগে আমাদের নিজেদের সঠিক প্রমাণ করতে হবে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, আমেরিকা, ভারতকে আমরা দোষারোপ করি। কিন্তু বাস্তবে আমরা আমাদের কাজটি সঠিকভাবে করছি কি না, সেটি নিয়েও প্রশ্ন আছে।’

‎পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম এ হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মহি উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম শাফায়াত আখতার নূর, পরশুরাম মডেল থানার ওসি মো. আশ্রাফুল ইসলাম,

কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মীর আবদুল আলিম, পরশুরাম প্রেসক্লাবের সহসভাপতি সবীর আহমেদ ফোরকান, সাবেক সাধারণ সম্পাদক গাজী মাসুদ রানা, সহসম্পাদক আজমির হোসেন মিশু, কোষাধ্যক্ষ জয়নুল আবেদীন, ক্রীড়া সম্পাদক মো. ইব্রাহিম, সদস্য ইয়াকুব নবী রিয়াজ, সাইফুল ইসলাম, এম এ করিম, সুজন সুশাসনের জন্য নাগরিক পরশুরাম উপজেলা কমিটির সভাপতি ইউসুফ বকুল, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল প্রমুখ।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি আইয়ুব ভূঁইয়াকে প্রেস ক্লাবের পক্ষ থেকে সদস্যরা সম্মাননা স্মারক তুলে দেন। 

‎এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...