মুন্সীগঞ্জে প্রতিপক্ষের কোপে দিনমজুর খুন

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের কোপে দিনমজুর খুন

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ভিটিহোগলা গ্রামে পূর্বশত্রুতার জেরে জাহেদ ব্যাপারী (৫০) নামে এক দিনমজুর খুন হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার রাতে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জাহেদ তিন কন্যাসন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে জাহেদ ব্যাপারী স্থানীয় ‘হযরত দয়াল রুহুল আমিন শাহ’ মাজারের পাশে অবস্থান করছিলেন। এ সময় একই গ্রামের ফরিদ হোসেন আকস্মিকভাবে এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। অপর একটি পক্ষের দাবি, শুক্রবার অনুষ্ঠেয় মাজারের ওরস নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল।

তবে মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. তছলিম উদ্দিন জানান, ঘাতক ফরিদ তার স্ত্রীর সঙ্গে জাহেদের অনৈতিক সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন। এর জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক ধারণা।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন