এসএসসি পরীক্ষার্থীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

ধামরাই প্রতিনিধি, ঢাকা

এসএসসি পরীক্ষার্থীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

আলোচিত এসএসসি পরীক্ষার্থী নাহিদা হত্যাকাণ্ডের ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার। এ ঘটনায় শনিবার (২৫ এপ্রিল) সকালে ধামরাই থানায় সংবাদ সম্মেলন করেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান। হত্যার বিষয়টি আসামি শামীম নিজেই স্বীকার করেছেন বলে নিশ্চিত করেন তিনি।

সংবাদ সম্মেলনে বলেন, ‘আসামি একজন অনলাইন জুয়াড়ি। সে দীর্ঘদিন জুয়ার সাথে জড়িত হয়ে অনেক টাকা ঋণ হয়ে যায়। পাশাপাশি বাসায় ভাড়া থাকার সুবাধে ঘটনার দিনও শামীম নাহিদার কাছে টাকা ধার চায়। টাকা দিতে অস্বীকার করায় শামীম এমন ঘটনা ঘটিয়েছে।

বিজ্ঞাপন

রিমান্ড চাওয়া হবে কি না— এমন প্রশ্নে ওসি নাজমুল হুদা খান বলেন, যেহেতু নিজেই এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত নন। তাই রিমান্ড চাওয়া হয়নি।

গত ২৩ এপ্রিল ঢাকার ধামরাই পৌর শহরে নাহিদা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মুখমণ্ডল পুতা (নোড়া) দিয়ে থেঁতলে ও গলা কেটে হত্যার ঘটনা ঘটে। ওই সময় নাহিদার কানে থাকা স্বর্ণের দুল ও গলার লকেট নিয়ে যায়। নিহত নাহিদা স্থানীয় সেন্ট্রাল স্কুল থেকে এবার বাণিজ্য বিভাগের পরীক্ষার্থী ছিল। চাঞ্চল্যকর এই হত্যার ঘটনাকে কেন্দ্র করে ধামরাই থানার পুলিশ বিশেষ অভিযানে নেমে হত্যার প্রায় ২৪ ঘণ্টার মধ্যেই মূল হত্যাকারী মো. শামীম ওরফে স্বপনকে (৩৬) গ্রেপ্তার করে।

ওই সময় একই ভবনের পাশের রুমের ভাড়াটিয়া পেশায় রাজমিস্ত্রি শামীম হোসেন ওরফে স্বপন (৩৬)। নিহতের কানের স্বর্ণের দুল উদ্ধার করতে পারলেও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও গলায় থাকা স্বর্ণের চেইন উদ্ধার করতে পারেননি তদন্তকারী কর্মকর্তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন