আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মানিকগঞ্জে ডাম্পট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জে ডাম্পট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

মানিকগঞ্জ–সিঙ্গাইর সড়কের মিতরা ইউনিয়নের পালড়া এলাকায় ডাম্পট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রোমান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পালড়া বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রোমান সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের মিতরা গ্রামের বাসিন্দা এবং হযরত আলীর ছেলে। পেশায় তিনি একজন কাঠমিস্ত্রি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রোমান মোটরসাইকেলযোগে আউটপাড়া থেকে মিতরা এলাকায় যাচ্ছিলেন। পথে পালড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন