কালিয়াকৈরে মাদকসেবী ৬ যুবকের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

কালিয়াকৈরে মাদকসেবী ৬ যুবকের কারাদণ্ড

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবী ৬ যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত ।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার।

স্থানীয় একাধিক সূত্র জানায়, মাদক সেবনের দায়ে ৬ জনকে কারাদণ্ড দেয়া হয়। তাদের মধ্যে একজনকে ১ মাস ও অপর ৫ জন কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন হিজলতলী গ্রামের লাল খানের ছেলে আব্দুর রহিম (৫০). মিয়া খানের ছেলে আলী আকবর (৪৫), আব্দুর সালামের ছেলে জাহাঙ্গীর আলম (২৭). কাঞ্চনপুর গ্রামের লতিফ এর ছেলে সাইমন(৩৫) ও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হযরত আলীর ছেলে শাহীন আলম (৪০)।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানায়, তাদেরকে রোববার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন