উদ্বোধনের এক মাস পরই ধসে পড়ল সংযোগ সড়ক

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

উদ্বোধনের এক মাস পরই ধসে পড়ল সংযোগ সড়ক

গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর–বড়ইবাড়ী আঞ্চলিক সড়কের কালিয়াদহ মকশ বিল এলাকায় উদ্বোধনের এক মাস পরই ধসে পড়েছে ব্রিজের সংযোগ সড়ক। এ ঘটনায় নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে।

বিজ্ঞাপন

স্থানীয় ধীরেন্দ্র সরকার বলেন, ব্রিজ ও নতুন সড়ক দেখতে ভালোই লাগছিল। কিন্তু কী দিয়ে রাস্তা তৈরি করেছে, যা এক মাসও টিকল না। ওই ঠিকাদারের শাস্তি হওয়া উচিত।

বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল বিজেস প্রকল্পের আওতায় ৫৫ মিটার দৈর্ঘ্যের ব্রিজের নির্মাণকাজ বাস্তবায়ন করে মেসার্স মোস্তফা কামাল অ্যান্ড সন্স এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। ব্যয় ধরা হয় ৫ কোটি ১৪ লাখ ৩১ হাজার ৫১৭ টাকা। প্রকল্পের কাজ শেষ করার নির্ধারিত সময় ছিল গত বছরের ১৫ ডিসেম্বর।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ আব্দুল কাদেরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা উপসহকারী প্রকৌশলী আব্দুল আল মামুন বলেন, অতিবৃষ্টির কারণে সড়কের অংশ ধসে পড়েছে। তবে কাজের মেয়াদ এখনো শেষ হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে দ্রুত ধসে পড়া অংশ পুনরায় সংস্কার করানো হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন