গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ২৭ জন শিশু ভর্তি হয়েছেন। তারা চিকিৎসকের তদারকিতে আছেন।
বিজ্ঞাপন
হাসপাতালের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, হাসপাতালের ১০ তলায় শিশু ওয়ার্ডে গত তিন দিনে ৩১ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে তিনজনকে রিলিজ দেয়া হয়েছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম বলেন, হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে গত ৩ দিনে ২৭ জন শিশু ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, আমাদের পরামর্শ হচ্ছে, শিশুরা যেনো অপুষ্টিতে না ভোগে। হামে আক্রান্ত রোগীদের থেকে তাদেরকে আলাদা রাখতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

