ভোজ্য তেল মজুত করায় এক লাখ টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

ভোজ্য তেল মজুত করায় এক লাখ টাকা জরিমানা

কৃত্রিম সংকটের উদ্দেশ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভোজ্য তেলের অবৈধ মজুত করায় এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে জালকুড়ি এলাকায় ‘আব্দুল্লাহ ফুড প্রডাক্টস’ নামে ওই গোডাউনে অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, জালকুড়ি এলাকায় আব্দুল্লাহ ফুড প্রডাক্টস দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল মজুত ও বিভিন্ন ব্র্যান্ডের লেভেলিং করে বাজারজাত করে আসছিল। অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে প্রায় ৫ হাজার লিটার ভোজ্য তেল বিভিন্ন আকারের গ্যালনে বোতলজাত করা ছিল।

অবৈধভাবে ভোজ্য তেল মজুত এবং ভেজাল পণ্য উৎপাদনের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান চালায়।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন