রায়পুরায় দুর্বৃত্তের হামলায় সেই পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, রায়পুরা (নরসিংদী)

রায়পুরায় দুর্বৃত্তের হামলায় সেই পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে দুর্বৃত্তের হামলায় বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। বর্তমানে তার লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে রাখা আছে বলেও জানান তিনি।

জানা যায়, গত ৪ জুলাই রাতে দুর্বৃত্তরা মেথিকান্দা রেলস্টেশনের একটি কক্ষে ঢুকে ববি বেগমের ওপর নির্মম নির্যাতন চালায়। এ সময় মারধর করে তার দীর্ঘদিনের কষ্টার্জিত ও সঞ্চিত ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ঘটনাটি সামাজিক মাথ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরে স্টেশনের কর্মীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবার স্টেশনে ফিরিয়ে আনা হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা তার পাশে দাঁড়িয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহত বুবির চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়।

সবশেষ মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকেরা তখন বুবিকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে পৌঁছানোর আগেই রাত ১টা ১৫ মিনিটে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন