রাজবাড়ীতে শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জেলা প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ীতে শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাজবাড়ীতে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করে জাতীয়তাবাদী শ্রমিক দল।

বিজ্ঞাপন

শনিবার দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ শেষে রেলগেট কড়াইতলায় সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

শ্রমিক দলের জেলা আহ্বায়ক আব্দুল গফুর মণ্ডলের সভাপতিত্বে বক্তৃতা করেন বিএনপির সাবেক জেলা আহ্বায়ক নঈম আনসারী, সাবেক জেলা সদস্যসচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, শ্রমিক দলের সদস্যসচিব শাহ আলম প্রমুখ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন