নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কর্ণগোপ সড়কে প্রাইম স্টিল মিলের সামনের চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার মৃত ইদন মিয়ার ছেলে আরমান হোসেন (৩২) এবং ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার নূর ইসলামের ছেলে হৃদয় ইসলাম (৩১)।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন বলেন, ৫৪টি মোবাইল ফোনসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

