সাভারে প্রাণিসম্পদমন্ত্রী

কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এক কোটির বেশি পশু

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এক কোটির বেশি পশু

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কোরবানির ঈদ উপলক্ষে দেশে পশুর কোনো সংকট নেই। দেশীয় খামারিদের প্রস্তুত করা পশু দিয়েই এবার কোরবানি সম্পন্ন হবে। এজন্য প্রায় এক কোটির বেশি পশু প্রস্তুত করা হয়েছে।

বৃহস্পতিবার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও অবহিত করন সভায় তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, এবারে পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। এজন্য চামড়া ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি। আলাপ আলোচনার মাধ্যমেই মূল্য নির্ধারণ হয়েছে।

তিনি বলেন, গতকাল বুধবার বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে সব পক্ষের লোক উপস্থিত ছিলেন। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। এবার দেশি পশুতেই কোরবানি করা হবে।

বাংলাদেশে কোনো পশু সংকট নেই উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে যেন ভারত থেকে চোরাই পথে গরু না আসতে পারে সেজন্য সরকার যথেষ্ট সজাগ রয়েছে, বডার গার্ড বিজিবির সাথে আমাদের কয়েকটা মিটিং করেছি।

মন্ত্রী আরও বলেন, দেশে কোরবানির জন্য যে পরিমাণ গরু, ছাগল ও ভেড়ার প্রয়োজন, তার চেয়েও বেশি প্রস্তুতি রয়েছে। ফলে বিদেশ থেকে পশু আমদানির কোনো প্রয়োজন হবে না। একই সঙ্গে সীমান্ত পথে অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকার জনগণকেও এ বিষয়ে সতর্ক করা হয়েছে যাতে চোরাচালানের মাধ্যমে কোনো পশু দেশে প্রবেশ করতে না পারে।

কৃষিখাত নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। কৃষকদের সুবিধার্থে সকল কাজ করে যাচ্ছে। সর্বশ্রেণির মানুষ যাহাতে শহরে না আসেন। গ্রামে স্থায়ী হতে হলে যে সকল সুবিধা দরকার তার প্রদান করা হবে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষকের অর্থনৈতিক উন্নয়নই দেশের সামগ্রিক উন্নয়নের পথ খুলে দেয়া হবে। এসময় কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।

মন্ত্রী বলেন, আমরা চাই কম খরচে গবাদিপশু লালন-পালন নিশ্চিত করতে এবং উন্নত জাতের ঘাস উৎপাদন বাড়াতে। এ বিষয়ে গবেষণা কার্যক্রম কতদূর এগিয়েছে, তা দেখতে আজ বিএলআরআইতে এসেছি।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন