পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের নাওডোবায় ১১ দলীয় ঐক্যের পথসভাকে কেন্দ্র করে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম ঘটেছে। ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। কেন্দ্রীয় নেতাদের আগমনের আগেই বড় ধরনের জনসমাগম সৃষ্টি হয়েছে।
শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবায় এ পথসভার আয়োজন করা হয়েছে।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ বিভিন্ন দাবি তুলে ধরছেন আয়োজকেরা।
শরীয়তপুর জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এ পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। এ ছাড়া ১১ দলীয় ঐক্যের শীর্ষস্থানীয় নেতারাও বক্তব্য দেন।
আয়োজকেরা জানান, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি দেখা গেছে। শরীয়তপুরের বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের জেলা থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিলসহকারে কর্মসূচিতে যোগ দিচ্ছেন অংশগ্রহণকারীরা।
পথসভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার আমির অধ্যক্ষ আব্দুর রব হাসেমী। এতে শরীয়তপুর, ফরিদপুর ও মাদারীপুর জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
প্রধান অতিতির বক্তব্যে জামায়াতের আমির বলেন, জনগন যদি সাথে থাকে, ৭ দফা দাবি আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

