কুড়ালের কোপে বৃদ্ধ খুন, বাবা-ছেলে গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, টংগিবাড়ী (মুন্সীগঞ্জ)

কুড়ালের কোপে বৃদ্ধ খুন, বাবা-ছেলে গ্রেপ্তার

‎‎মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে জমির সীমানা বিরোধের জেরে কুড়ালের কোপে জরিফ শেখ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে ।

বিজ্ঞাপন

‎সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চাঠাতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইউসুফ শেখ (৬৮) ও তার ছেলে মো. পলাশ (৪০) কে ঘটনার পরপরই গ্রেপ্তার করেছে পুলিশ।

‎পুলিশ সূত্রে জানা যায়, ইউসুফ শেখ ও তার ভাই ইদ্রিস শেখের মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এই বিরোধে নিহত জরিফ শেখ ও তার পরিবার ইদ্রিস শেখের পক্ষ নেওয়ায় ইউসুফ ও পলাশের সঙ্গে তাদের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে।

‎ঘটনার দিন সকালে ইউসুফ ও ইদ্রিসের মধ্যে সীমানা নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে ইউসুফ শেখ কুড়াল দিয়ে জরিফ শেখের মাথায় কোপ দেন । রক্তাক্ত অবস্থায় তাকে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎টংগিবাড়ী থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, হত্যার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন