গাজীপুরের টঙ্গীতে এক মাদরাসা ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে টঙ্গীর এরশাদনগর এলাকায় এ ঘটনা ঘটে।
ওই শিক্ষকের নাম জুনায়েদ। তিনি ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর থানার শ্রীরামপুর গ্রামের আবু সাহেদের ছেলে।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে ওই ছাত্রকে নিজ কক্ষে ডেকে তার উপর নির্যাতন চালায় শিক্ষক । পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে গভীর রাতে আটক করে পুলিশে সোপর্দ করে।
সোমবার দুপুরে শিশুটির পরিবার টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে গাজীপুর আদালতে পাঠায়।
এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে সোমবার গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

