গাজীপুরের কালিয়াকৈরে বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা।
বিজ্ঞাপন
শনিবার দুপুরের পর চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকেরা বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। এ সময় কর্তৃপক্ষ অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করেন।
পুলিশ ও শ্রমিকেরা জানান, শনিবার দুপুরে ইন্টারস্টপ কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ৩০ হাজার টাকা ন্যূনতম বেতন-ভাতার দাবিতে সড়কে বিক্ষোভ করেন। পরে আশপাশের কারখানার শ্রমিকেরাও রাস্তায় নেমে আসেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ওই পথে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

