গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নামাশুলাই গ্রামের এক বাড়ির তিন বাসায় সোমবার রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।
বিজ্ঞাপন
জানা গেছে, একই বাড়িতে বসবাসকারী তিন ভাই বাবুল, ইব্রাহিম ও আলমের ঘরে একে একে হানা দেয় মুখোশধারী ডাকাতরা। প্রথমে তারা দ্বিতীয় তলায় এক ভাইয়ের দরজার লক ভেঙে ভেতরে ঢুকে সবাইকে হাত-পা বেঁধে লুটপাট করে। এরপর তাকে দিয়ে নিচতলায় থাকা আরেক ভাইকে ডেকে দরজা খোলায়। সেখানেও একই কৌশলে হাত-পা বেঁধে লুটপাট চালানো হয়।
সবশেষে আরেক ভাইয়ের রুমের দরজার লক ভেঙে সবাইকে একইভাবে আটকে রেখে পুরো বাড়িতে তাণ্ডব চালায়। ডাকাতিকালে ডাকাতদের মুখ ঢাকা ছিল।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

